শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নির্বাচ‌নে কো‌নো ধর‌নের স‌হিংসতা বরদাশত করা হ‌বে না : নজরুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম ব‌লেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে কো‌নো ধর‌নের স‌হিংসতা বরদাশত করা হ‌বে না।’

মঙ্গলবার (১৩ জানুয়া‌রি ) ফরিদপুরের মধুখালী উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শে‌ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তি‌নি এ কথা ব‌লেন।

বিকালে এসপি মধুখালী উপজেলার কামারখালী ও ডুমাইন ইউনিয়নের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

প‌রে মত‌বি‌নিময় সভায় তি‌নি ব‌লেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধর‌নের কার্যক্রম চালা‌নো হ‌চ্ছে।’

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দি‌য়ে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ‌ণের আশ্বাস দেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম, মধুখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আজম খান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচ‌নে স‌হিংসতা   বরদাশত   নজরুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close