রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় আড়াই হাজার কেজি নকল মধু ধ্বংস
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গভীর রাতে পাচারের সময় স্থানীয়দের কাছে আটক হওয়া ৪১ ড্রাম নকল মধু ধংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার দুধবাড়িয়া গ্রামে এসব মধ্য আটক করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে উপস্থিত হয়ে এসব মধু ধ্বংস করেন। 

জানা গেছে, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের রমজান আলী মৌ চাষের আড়ালে চিনিসহ বিভিন্ন কেমিকেল মিশিয়ে নকল মধু তৈরি করে তা দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে আসছিলেন। সোমবার রাতে সিএনজিতে নকল মধু নিয়ে যাওয়ার সময় উপজেলার দুধবাড়িয়া গ্রামে ৪১ ড্রাম ভর্তি ২ হাজার ৫০ কেজি মধু আটক করে স্থানীয়রা। এরপর তারা প্রশাসনকে খবর দেয়। কিন্তু অভিযুক্তরা সময় বুঝে সটকে পড়ে। পরে মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে উপস্থিত হয়ে ৪১ ড্রাম ভর্তি ২ হাজার ৫০ কেজি নকল মধু জনসম্মুখে ধ্বংস করেন।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ৪১ ড্রাম ভর্তি ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করা হয়। এ সময় অভিযুক্তদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   নকল মধু ধ্বংস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close