রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
প্রচণ্ড মাথাব্যথায় বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার চিরবিদায়
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম আপডেট: ১৪.০১.২০২৬ ১১:১৭ এএম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। ২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন।

ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে, স্বামী পেশায় একজন শিক্ষক। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, ফেরদৌস আরা মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তার মরদেহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার খান বাড়িতে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  প্রচণ্ড মাথাব্যথা   বাঞ্ছারামপুর ইউএনও   চিরবিদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close