সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৩
মোহাম্মদ আব্দুল মুহিন (শিপন), হবিগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জে ব্যবসায়ীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার মদিনা ট্রেডার্স এর স্বত্বাধিকারী জামাল মিয়ার কাছে চাঁদা দাবি করলে স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে। পরে সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্য দুজন হলেন, উমেদনগর গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৪৪ হাজার টাকা আদায় করেন সাকিব। এরপর আবারও তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,‘ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   চাঁদাবাজির অভিযোগ   বৈষম্যবিরোধী নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close