রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাদারগঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের বাড়িঘর
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দগ্ধ হয়ে একটি গরু ও দুটি ছাগল মারা গেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তালতলা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওমর মিয়া ওই এলাকার মৃত আব্দুস সোবহান মন্ডলের ছেলে। তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ওমর মিয়ার গোয়ালঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গোয়ালঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও বসতঘরের আসবাবপত্র ও গোয়ালঘরে থাকা একটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এছাড়া হাঁস-মুরগিও পুড়ে যায়।

খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওমর মিয়া বলেন, ‘মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ গোয়ালঘরে আগুন লাগলে আমার ঘুম ভেঙে যায়। দ্রুত পরিবারের সবাইকে নিয়ে ঘর থেকে বের হতে পারলেও নগদ টাকা, আসবাবপত্র ও গবাদিপশু কিছুই রক্ষা করতে পারিনি। চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।’

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ওমর মিয়া ও তার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   আগুন   দরিদ্র কৃষক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close