সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
দুপুর আড়াইটায় বাঞ্ছারামপুরে ইউএনও ফেরদৌস আরার জানাজা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (১৪ জানুয়ারি) বাঞ্ছারামপুর মওলাগন্জ বাজার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি চলতি বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, ফেরদৌস আরা মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তার মরদেহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে দাফন করা হবে।

ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদ, সামাজিক ও রাজনৈতিক দলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   ইউএনও ফেরদৌস আরা   জানাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close