শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুনট মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে চালক শরীফ খান (৩৩), চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে হেলপার আমির হোসেন (২৫)। 

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকেই ড্রাইভার শরীফ ও হেলপার আমির হোসেনকে গ্রেপ্তার করেছে। মাদক বহনকারী মিনি কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় এসআই বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close