শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পোরশায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ ইটভাটা বন্ধ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়া পরিচালনার অপরাধে মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লাখ, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এনএসবি ব্রিক্সকে ৩ লাখ, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স কেজেকে ব্রিক্সকে ৫ লাখ এবং মেসার্স কেইবিসি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সাতটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া অভিযানের অংশ হিসেবে সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে দুইটি ইটভাটার কিলন এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পোরশা   পরিবেশ অধিদপ্তর   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close