রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধামরাইয়ে ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ জরিমানা
ধামরাই (ঢাকা) প্রনিধিনি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় একটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক শিল্পাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযানে মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস ও মেসার্স ডাউটিয়া ব্রিকসকে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে প্রত্যেককে ৬ লাখ টাকা করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেসার্স সান ব্রিকসের চিমনি ভেঙে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, “পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার বিসিক শিল্পাঞ্চল এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। সেই প্রেক্ষিতেই আজ আমরা বিসিক এলাকায় এসেছি। সকাল থেকে এ অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “এ পর্যন্ত পাঁচটি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপর একটি ভাটার কিলন ও প্রস্তুতকৃত ইট নষ্ট করা হয়েছে। পাশাপাশি এসব ভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর তিনটি ভাটাকেও অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যে ভাটার চিমনি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে, সেটি সান ব্রিকস নামের ভাটা। এই ভাটাটির কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না এবং ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের লাইসেন্সও ছিল না। সে কারণেই ভাটাটি সম্পূর্ণরূপে অবৈধ হিসেবে চিহ্নিত করে ভেঙে দেওয়া হয়েছে।”

তিনি জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   অবৈধ ইটভাটা   অভিযান   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close