রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সীমান্ত সুরক্ষা জোরদারে হাতীবান্ধায় বিওপির নতুন যাত্রা শুরু
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীমান্ত সুরক্ষায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্বসারডুবী বিওপির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের অধিনে পুর্ব সারডুবী নতুন বিওপির শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ মো. মুসাহিদ মাসুম, ও লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম। 

এ সময় সীমান্ত নিয়ে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যেবর্তি দুরুত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপিটি করা হয়। 

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো বিষয়ে সতর্কবস্থায় থেকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

মুল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়েছে। 

এ সময় প্রধান অতিথি ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল  এ এস এম নাছের। সর্ব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত সুরক্ষা   হাতীবান্ধা   বিওপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close