শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক কারবারি আটক
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন, একটি ক্রেডিট কার্ড ও নগদ ৫৭ হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এর আগে গতকাল বিকেলে টঙ্গীর কেরানিটেক বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—টঙ্গীর কেরানিটেক বস্তি এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন, একই এলাকার কবির হোসেনের ছেলে টিটু মোল্লা এবং ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কেরানিটেক বস্তিতে অভিযান চালায়। অভিযানের সময় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   সেনাবাহিনী   অভিযান   মাদক কারবারি   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close