শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
যশোরে পিস্তল ও ককটেলসহ গোল্ডেন সাব্বির গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে একটি পিস্তল ও ১৫টি ককটেলসহ গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির হোসেনকে বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বাসার রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা অবস্থায় ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বির যশোর শহরের চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি মশিয়ার রহমান খোকনের ছেলে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন।

র‍্যাব আরও জানায়, গোল্ডেন সাব্বিরের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি যশোর অঞ্চলের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  যশোর   পিস্তল   ককটেল   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close