শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ঘাতক স্বামী
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর আত্মগোপনে থাকা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

পুলিশ জানায়, বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলকায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রী লিজা আক্তারকে (৩৪) নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে চট্টগ্রামে বোনের বাড়িতে আত্মগোপনে চলে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া (৩৪)। নিহত পরিবারের তথ্যমতে (১৩ জানুয়ারি) মঙ্গলবার রাতে বুড়িচং থানার পুলিশের এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও  র‌্যাব-৭ এর সহযোগীতায় হত্যার আসামি দুলাল মিয়াকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন ছিলেন। 

অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া (৩৭) তিনি একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত (৭ জানুয়ারি) বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে বিশেষ অঙ্গে ভয়াবহ নির্যাতন চালিয়ে লিজাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত তিনি মারা যান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, লিজা আক্তারের হত্যা মামলার আসামি দুলাল মিয়াকে চট্টগ্রাম চান্দগাঁও বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close