রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দুই দুষ্কৃতকারী আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ অভিযানে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল হাতিয়া থানাধীন ১ নম্বর ক্ষিরোদিয়া ইউনিয়নের বলির ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দুই দুষ্কৃতকারীকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   কোস্ট গার্ড   অভিযান   দুষ্কৃতকারী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close