শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সেনাবাহিনীর নির্যাতনে নিহত বিএনপি নেতার জানাজায় মানুষের ঢল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর নির্যাতনে নিহত বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়।  

এতে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের শত শত নেতা কমী অংশ নেন। এ ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।  

জানাজায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খাঁন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক তারিক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও নিহত বিএনপি নেতা ডাবলুর বড় ভাই কাজল বক্তব্য রাখেন। 

নিহত ডাবলুর মা ও ছোট ভাই লন্ডন প্রবাসী। তারা আজ বুধবার রাতে দেশে ফিরবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল দশটায় মরদেহ দাফন করা হবে।

এদিকে, এ ঘটনায় নিহত ডাবলুর বড় কাজল বাদী হয়ে জীবননগর থানায় অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গত সোমবার (১২ জানুয়ারি)  রাত দশটার দিকে জীবননগরে নিজ ফার্মেসীতে সেনা সদস্যদের মারধরের শিকার হযে মারা যান জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান ডাবলু। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনীর নির্যাতন   বিএনপি নেতা   মানুষের ঢল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close