শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
টেকনাফে গুলিবিদ্ধ ডাকাতের মরদেহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফে নয়া পাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন নয়াপাড়া এপিবিএন পুলিশের ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার।

নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পরিদর্শক সুশান্ত সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএন পুলিশের পরিদর্শক বলেন, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে সুশান্ত সরকার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   গুলিবিদ্ধ   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close