সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক
মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান (৪২), পৌরসভার বালিজুড়ী এলাকার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), গাবেরগ্রাম এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মিয়া (৪০),একই এলাকার ছবুর খানের ছেলে মজনু খান (৪৭), বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), পশ্চিম সুখনগরী এলাকার বেলাল মন্ডলের ছেলে নুর মোহাম্মদ (২৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার পলাবান্দা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সামিউল (৪৫) ও সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরে বিকেলে ওই এলাকার একটি কৃষি জমির পরিত্যক্ত জায়গায় জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। এ সময় আরও ১০–১২ জন জুয়াড়ি পালিয়ে যায়।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। এ সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হলেও আরও ১০-১২ জন জুয়াড়ি পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭১ হাজার টাকাসহ সাত প্যাকেট তাস, একটি ত্রিপল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close