শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জয়পুরহাট এবং সভাপতি, হাতিয়র কামিল মাদ্রাসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান ডবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম (সাবেক সংসদ সদস্য), ইফতেখার রহমান, সহকারী কমিশনার (ভূমি), কালাই। 

এছাড়াও উপস্থিত ছিলেন শাহ আলম ও গোলাম কিবরিয়া (ভাইস প্রিন্সিপাল), মেসবা আহম্মেদ ডলার, ওমর ফারুক, শামীম রেজা ও সেলিম রেজা (সহকারী অধ্যাপক), শাহাজাহান আলী, অধ্যক্ষ, শিরষ্টী কলেজসহ শিক্ষক-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিদায়ী অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম তার বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক গাড়ির চাকার মতো দু’টিকে সমান ও সমান্তরালভাবে চলতে হবে। মাদ্রাসার সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকলেই শৃঙ্খলা বজায় থাকবে এবং অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক-কর্মচারী ও স্কাউট গ্রুপের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close