শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
বেনাপোল বন্দরে ৫৩ কার্টুন ইলিশ জব্দ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে ৫৩ কার্টুনে ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের বড় একটি অবৈধ চালান জব্দ করেছে কাস্টমস।

গতকাল রাতে বিজিবির তথ্যের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট থেকে ইলিশের চালানটি জব্দ করা হয়।

জানা যায়, চালান আমদানি করছিল জান্নাত এন্টারপ্রাইজ, আর রফতানিকারক ছিল আরজে এন্টার ন্যাশনাল। শুল্কফাঁকি দিয়ে চালান পাচারের চেষ্টা করছিল সিঅ্যান্ডএফ এজেন্ট লিংক এন্টারন্যাশনাল।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল জানান, ইলিশ সাধারণত ভারতে গেলেও এবার ভারত থেকে আসতে দেখা গেছে। গোপন খবর আসে মিথ্যা ঘোষণা দিয়ে ইলিশ মাছ আমদানি করে বিপুল পরিমানের রাজস্ব ফাঁকির চেষ্টা করছে সিঅ্যান্ডএফ এজেন্ট। পরে ভারতীয় দুটি মাছের ট্রাকে অভিযান চালিয়ে ৫৩ কার্টুন ইলিশ উদ্ধার করা হয়। অবৈধ ইলিশের চালানটি অকশানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বেনাপোল   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close