শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সোনারগাঁয়ে বেকারিকে এক লাখ টাকা জরিমানা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত এবং অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তর।

এ সময় ‘গোল্ডেন প্লাস’ নামের বেকারিতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ও জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি সহায়তা করেন।

হৃদয় রঞ্জন বনিক জানান, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করা স্পষ্টতই আইন লঙ্ঘন। জনস্বার্থ রক্ষায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজন হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close