বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
রাজনীতি
নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা সত্য নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসসংলগ্ন এলাকায় গুলির ঘটনা ঘটেছে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনার যে তথ্য গণমাধ্যমে এসেছে—তা সত্য নয়।

আজ বুধবার এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেছেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল (মঙ্গলবার) গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়।

এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে প্রাথমিকভাবে মনে করছে এনসিপি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নাহিদ ইসলামের অফিসে গুলি   ঘটনা সত্য নয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close