মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে অপহরণ মামলায় ইউপি সচিব সহ তিনজন কারাগারে
সোনাইমুড়ী (নোয়খালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে তিন ইউপি সদস্যকে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক (সচিব) কর্মকর্তাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ০৬ নং আমলী আদালত বারগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কামরুল হাসান (৩২), ভাবৈয়াপাড়া গ্রামের সুয়া মিয়ার ছেলে নুর হোসেন (৩০) ও মিয়াপুর গ্রামের মফিজ উল্যার ছেলে মাসুদ রানা (৪২) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার অপর চার আসামিকে জামিন দেওয়া হয়।

মামলার বাদী ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাহিদ স্বপন। তিনি আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৫ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কামরুল হাসান তাকে ও অন্যান্য ইউপি সদস্যকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকতে ফোনে অনুরোধ করেন।

অভিযোগে বলা হয়, বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে ইউএনও কার্যালয়ের গেটে পৌঁছামাত্র বিবাদীগন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আবু জাহিদ স্বপন, ইউপি সদস্য ইকবাল মাহমুদ ফরেন্স ও পলাশ ভূইয়াকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে পুলিশ ইকবাল মাহমুদ ফরেন্সকে উদ্ধার করলেও অপর দুজনকে বিভিন্ন জনমানবহীন স্থানে ফেলে রেখে যায়।

অভিযোগে আরও বলা হয়, অপহরণের সময় ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পেছনে ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসানের সরাসরি ষড়যন্ত্র ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়।

ঘটনার পর আবু জাহিদ স্বপন সিআর মামলা নং ০৫/২৫ দায়ের করলে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নোয়াখালী জেলা তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে আটজনের বিরুদ্ধে অপহরণ, অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক ষড়যন্ত্রের প্রাথমিক সত্যতা পায়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আদালতে হাজির হলে সাত আসামির মধ্যে চারজন জামিন পান এবং তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close