রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
কালীগঞ্জে শুরু হলো ঐতিহ্যবাহী জামাই মেলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পৌষসংক্রান্তিকে ঘিরে গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা ‘জামাই মেলা’।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিনিরাইল গ্রামে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা ঢল নামে মেলায়।

মেলার প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর—কালীগঞ্জের বিস্তীর্ণ বিলে চোখ মেললেই দেখা যায় দুই কিলোমিটারজুড়ে হলুদ সরিষার সমুদ্র। বাতাসে দুলছে সরিষার ফুল, ছড়িয়ে পড়ছে মিষ্টি ঘ্রাণ। এই পরিবেশের মাঝেই প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বসেছে মেলা, যা শুধুই মাছের কেনাবেচার জায়গা নয়, বরং গ্রামীণ সংস্কৃতি ও উৎসবের এক অনন্য মিলনমেলা।

উপজেলার কাপাইশ এলাকার বাসিন্দা মনির হোসেন জানান, প্রতিবছর নিয়ম করেই এই মেলা বসে। তিনি বলেন, “এখানে শুধু মাছ কেনাবেচা নয়, জামাইদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতাও চলে—কে কত বড় মাছ কিনলেন, সেটিই হয়ে ওঠে আলোচনার কেন্দ্র।”

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় ট্রাক ও নানা যানবাহনে ব্যবসায়ীরা মাছ নিয়ে মেলায় আসছেন। ইতোমধ্যে তারা নিজ নিজ স্টলের স্থান নির্ধারণ করেছেন।

মেলার সভাপতি মাওলানা আলী হোসেন বলেন, “মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গেও সার্বিক বিষয়ে সমন্বয় করা হয়েছে।”

মেলা উদ্‌যাপন কমিটির সদস্য মাহবুব দেওয়ান জানান, স্টল বসানো হয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক স্টল স্থাপন করা হয়েছে। মেলায় রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্প, সিলভার কার্পসহ নানা জাতের বড় মাছ পাওয়া যাচ্ছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, “আয়োজক কমিটি মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেলার বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ   জামাই মেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close