সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ: যুবদলের তিন নেতাকর্মী গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম

বগুড়ায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে একজন প্রকৌশলীকে অপহরন করে মুক্তিপন আদায় করার অভিযোগে ডিবি পুলিশের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতাকর্মী। পরে ডিবি পুলিশ  মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে এক লাখ ১৬ হাজার টাকা উদ্ধার  করেছেন। অপহৃত প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় উপ-সহকারি প্রকৌশলী পদে কর্মরত রয়েছেন।

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার যুবদল নেতাকর্মীরা হচ্ছেন বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারন সম্পাদক সঞ্জয় সরকার (৩০) তার সহযোগী শাহিন হোসেন (৩৪) ও আশরাফুল ইসলাম (৪২)।

বুধবার (১৪ জানুয়ারী)  বিকেলে গ্রেপ্তার তিনজনকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ গত বছরের ১৩ ডিসেম্বর সঞ্জয় সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। তবে পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতা সঞ্জয় সরকার দাবী করেছেন তাকে একমাস আগে বহিস্কার করা হয়নি। পুলিশ গ্রেপ্তারের পর পিছনের তারিখ দিয়ে বহিস্কার দেখানো হতে পারে।

উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী আনজুমান আরা জানান,  তার স্বামী সোমবার (১২ জানুয়ারী)  সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকায় চলমান ড্রেন নির্মানের কাজ পরিদর্শন করে দুপুরের খাবার খেতে মোটরসাইকেল যোগে কালিতলা গ্রোয়েন বাঁধের দিকে যাচ্ছিলেন। দুপুর  ১ টার দিকে চার যুবক দুইটি মোটরসাইকেল যোগে এসে জাহাঙ্গীর আলম বিপ্লবের পথরোধ করে। 

এরপর তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জানায় আপনার নামে মামলা আছে। এরপর মটরসাইকেসহ বিপ্লবকে বগুড়া শহরের দিকে নিয়ে যায়। দুপুর পৌনে দুইটার দিকে আমার স্বামী ফোনে জানায় ডিবি পুলিশ পরিচয়ে তাকে অপহরন করে বগুড়া শহরে একটি জায়গায় আটকে রাখা হয়েছে।

অপহরনকারীরা পাঁচ লাখ টাকা দাবী করেছে। টাকা না দিলে তারা মেরে ফেলবে বলে হুমকী দিচ্ছে। তাদেরকে অনুরোধ করে আড়াইলক্ষ টাকা দিতে চেয়েছি। আঞ্জুমান আরা বলেন, অপহরণকারীরা  শহরের চেলোপাড়া মধুবন সিনেমা হলের সামনে আমার স্বামীকে মোটরসাইকেল যোগে নিয়ে এসে আমাকে দেখায়।এরপর আমি তাদের হাতে এক লক্ষ ৬০ হাজার টাকা দেই।কিন্তু তারা আমার স্বামীকে ছেড়ে না দিয়ে মোটরসাইকেলসহ অন্যদিকে চলে যায় এবং আরো টাকা দাবী করতে থাকে। 

পরে বিকেলে ৫ টার দিকে সাবগ্রাম এলাকায় অপহরনকারীদের হাতে আরো ৫০ হাজার টাকা দিলে তারা আমার স্বামীকে ছেড়ে দেয়। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক  ইকবাল বাহার বলেন, এঘটনায় প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার অজ্ঞাত অপহরনকারী উল্লেখ করে সারিয়াকান্দি থানায় মামলা করেন। 

ডিবি পুলিশের ইনচার্জ আরো জানান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবকে অপহরণের সাথে ছয় জন জড়িত ছিলেন। তাদের মধ্যে চারজন নিজেদেরকে ডিবি পুলিশ ও অপর দুইজন সাংবাদিক পরিচয় দেন। তিনি বলেন,জড়িত অপর তিনজনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close