শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ফ্রান্স শাখার উদ্যোগে শহরের পাগলা মিয়া তাকিয়া জামে মসজিদে এ আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক শাফায়েত জামিলের সহযোগিতায় আয়োজিত এ দোয়া মিলাদ মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, যুবদল সদস্য মায়ন পাটোয়ারী, পৌর যুবদলের সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী, চ্যারিটি ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আকরাম হোসেন, যুবদল নেতা আবু বকরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   ফেনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close