সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
ড.সলিমুল্লাহ
লবণ আমদানির মাধ্যমে দেশীয় শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা দুঃখজনক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খাঁন বলেছেন, “দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম ঘাটতি দেখিয়ে সস্তায় বিদেশি লবণ আমদানির মাধ্যমে দেশীয় শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। উপকুলবাসীর বেঁচে থাকার অন্যতম পেশা ও অর্থনৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলা এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে।”

বুধবার (১৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীসহ উপকূলীয় এলাকার হাজার হাজার লবণ চাষি ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজার অস্থিরতার কারণে চরম চাপের মধ্যে রয়েছেন। এ সংকটময় সময়ে লবণ আমদানির সিদ্ধান্ত কার্যকর হলে তাদের জীবিকার ওপর নতুন করে সর্বনাশ নেমে আসবে। দেশীয় উৎপাদকদের স্বার্থ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত গ্রহণের অর্থ হলো একটি নির্দিষ্ট আমদানিকারক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। এটি দেশের সাধারণ লবণ চাষি ও শ্রমজীবী মানুষের সঙ্গে চরম অবিচার।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এক লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল ও দেশীয় লবণ সংগ্রহ ও বিপণন ব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

কক্সবাজার চেম্বারের সভাপতি আব্দশু শুক্কুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন কক্সবাজার-২ এর সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, মহেশখালী সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, ছৈয়দুল করিম, মৌলানা ওবায়দুল হক নদবি, লবণ ব্যবসায়ী আব্দুর রহিম, লবণ চাষি গিয়াস উদ্দিন, শাহাজাহান, সাজ্জাদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট রহিম উল্লাহ, লিয়াকত প্রমুখ।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ সরকারের শিল্প উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করেন। এতে তারা লবণ আমদানি বন্ধ এবং প্রান্তিক পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা দু’জন তাৎক্ষণিকভাবে লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ড.সলিমুল্লাহ   লবণ আমদানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close