রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
লোহাগাড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকার হকার, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইবনে মাসুদ রানা এবং উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

শীতবস্ত্র বিতরণকালে লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। লোহাগাড়া প্রেস ক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ না থেকে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”

সংগঠনের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও লোহাগাড়া প্রেস ক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগগুলো অনেক প্রশংসনীয় এবং অনুকরণীয়। লোহাগাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দদেরকে মানবিক কাজের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।” শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলেও জানান তিনি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   প্রেস ক্লাব   শীতবস্ত্র বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close