মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দালাল ছাড়া সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন : এএসপি রেফাতুল ইসলাম
মোঃ আবু বকর সিদ্দিক ( বাগেরহাট)
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতুল ইসলাম বলেন, থানায় সেবা নিতে কোনো দালালের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। জনগণকে সরাসরি থানায় এসে পুলিশের সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।

এএসপি রেফাতুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। মাদক ব্যবসা, ঘের ও জমি দখলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মোংলা থানায় আইনগত অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। তিনি বলেন, গত দেড় বছরে চাঁদপাই ইউনিয়নে এ ধরনের বৃহৎ পরিসরের ওপেন হাউজ ডে বা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়নি। 

তিনি আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। ওসি শাহিনুর রহমান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আইসিটি অফিসার মোঃ দেওয়ান জিয়াউর রহমান মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত অপরাধ—বিশেষ করে অনলাইন জুয়া, হয়রানি ও অশ্লীলতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম, ওসি(তদন্ত) মানিক চন্দ্র গাইন সহ চাঁদপাই ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ মানুষ

কেকে/ এম.এফ.এইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close