শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নাকসু অনুমোদনের পথে একধাপ এগোলো নজরুল বিশ্ববিদ্যালয়
মোখলেসুর রহমান মাহিম (জাককানইবি)
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠনের জন্য প্রণীত গঠনতন্ত্র চ্যান্সেলরের অনুমোদনের আগে পরীক্ষা ও চূড়ান্তকরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত কমিটির প্রথম সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আগামী সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

জানা গেছে, সাত সদস্যবিশিষ্ট এই কমিটি নাকসু গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং চূড়ান্ত অনুমোদনের সুপারিশ করবে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম প্রতিনিধি হিসেবে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যক্রম না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের দাবি জোরালো হয়ে ওঠে। এ দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সঙ্গে দুই দফা বৈঠক করে।

বৈঠকের আলোচনার ভিত্তিতে একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউজিসির কাছে ছাত্র সংসদ ও হল সংসদের অনুমোদনের জন্য আবেদন করা হয়।

ইউজিসির সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে খসড়া গঠনতন্ত্র, ছাত্র সংসদের কাঠামো, নির্বাচন পদ্ধতি এবং প্রশাসনিক বিষয়গুলো উপস্থাপন করা হবে। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।

কেকে/ এম.এফ.এইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close