রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের সিএনজিতে আগুন, আটক ২
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা নারায়ণগঞ্জ থ-১১-৫২২৩ নম্বরের একটি সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীর কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন তারা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রবিন ও ফারুক নামে দুই ছিনতাইকারীকে আটক করে। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক একই এলাকার বাসিন্দা। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   মহাসড়ক   আটক ২  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close