রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসে সার্টিফাইড কপি জালচক্রের সদস্যের কারাদণ্ড
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদন করতে এসে ভুয়া সার্টিফাইড কপি (অবিকল নকল) ব্যবহার করার অপরাধে জালচক্রের এক সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি জালচক্রের সদস্য হরিপুর উপজেলার আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম বলেন, “ওই দিন বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে পৌরশহরের মোকলেছুর নামে একজন জমি বিক্রেতা দলিল সম্পাদন করতে অফিসে আসেন। বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর নিয়ে সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে কাগজপত্র জব্দ করা হয়। পরে ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য নিয়ে মজিবুর রহমানকে অফিসে এনে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়।”

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হই। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাণীশংকৈল   সাবরেজিস্ট্রি   জালচক্র   সদস্যের কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close