রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চকরিয়ায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় খোরশিদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় একটি বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হক, এসআই মহিউদ্দিন ভূঞা, এসআই শফিকুল ইসলাম রাজা, এএসআই দেবু মজুমদার, এএসআই আলাউদ্দিন, কনস্টেবল মোহাম্মদ নোমান ও নারী কনস্টেবল আনজুমান আরাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চকরিয়া পৌরসভার মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় খোরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় ঘরের একটি আবদ্ধ কক্ষের তালা ভেঙে তল্লাশি চালিয়ে কাপড়ের ভেতরে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ সময় ওই ঘরের মালিকের শাশুড়ি খোরশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “নিজের বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত খোরশিদা বেগমের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া অস্ত্রের উৎস অনুসন্ধানসহ মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ করছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   পুলিশ   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close