সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৭
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিবপুর থানার কারারচর গ্রামের মো. জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহপুর গ্রামের শাহজালাল আহমেদের স্ত্রী সম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), আজিজুল মিয়া (৩২) ও ফয়সাল মিয়া (২০)।

এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর থানার মদিনা জুট মিল সংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ সাতজনকে আটক করা হয়। পরে তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়।

এসময় পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় গতকাল অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   যৌথবাহিনী   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close