রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতন সভা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার সিটি কর্পোরেশন এলাকা ও আশপাশের ১৬টি স্থানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, যা গণতন্ত্রের মূল ভিত্তি।”

বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মো. তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম মিয়াসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার পাশাপাশি নির্বাচনসংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া একই দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের মধ্যে ৯টি স্থানে গণভোট উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, সাবেক কাউন্সিলররা, নাগরিক সমাজের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   গণভোট   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close