শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্ব পাশে পূর্ব কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় মিরাজ শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিরাজ শেখ পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে এবং সজীব প্রামানিক একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিহত সজীব প্রামানিকের আগামী ১৫-২০ দিনের মধ্যে রাশিয়া যাওয়ার প্রস্তুতি চলছিল।

এ ঘটনায় পাংশা হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close