শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
বিকালে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এর মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মত সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের।

সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিকাল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷
 
বৈঠকে আগামী নির্বাচন, দেশের সার্বিক ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
 
এর পূর্বে, গত বছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
 
বিএনপি সূত্র বলছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিছু দিন ধরেই বেশ উদ্বিগ্ন। এ ক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা   তারেক রহমান   বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close