শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মাদারীপুর শিবচরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী আবুল মৃধাকে আটক করেছে।

জানা যায়, আবুল হোসেন তার স্ত্রী নিহত রোকেয়া বেগম (৫৫) ও দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া বুধবার (১৪ জানুয়ারি) রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী আবুল মৃধা নিজেই রাত আনুমানিক ৩টায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন বলে স্বীকার করেছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা বলেননি। 

স্থানীয়দের অভিযোগ, হত্যাকান্ডটি রহস্যজনক।   

স্থানীয়রা জানান, নিহতের পরিবারটি চুরি, নেশাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। 

শিবচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। আটককৃত স্বামী হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   হত্যা   স্বামী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close