সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগে গ্রেফতার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টায় প্রধান অভিযুক্ত মারুফ হাসান (২২) ও আক্কা বাক্কা আল আমিন (২৪) নামের দুই  যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফতুল্লার চর কাশীপুর ও দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও র‍্যাব-১১ এর একটি দল তাদের গ্রেফতার করে ।

অভিযুক্ত মারুফ হাসান চর কাশীপুর এলাকার মৃত. আইয়ুব আলীর ও আক্কা বাক্কা আল আমিন গাইবান্ধা জেলার বল্লমজা এলাকার সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (জানুয়ারি) সন্ধ্যায় নারায়নগঞ্জ-৪ আসনের এনসিপি মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন জনসংযোগ করতে ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান। সেখানে নেতাকর্মীর সাথে অপরিচিত দুইজন ছেলে মিশে যায় এবং তাদের অনুসরণ করতে থাকে। 

নেতাকর্মীরা টের পেয়ে তাদের মধ্যে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এসময় এনসিপির দুইজন নেতাকর্মী আহত হয়। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় এ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন তার সহযোগীসহ নিরাপদে স্থান ত্যাগ করেন। 

পরবর্তীতে আটককৃত হামলাকারীকে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ছিনিয়ে নিয়ে যায়।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   এনসিপি   হামলা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close