শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
রাজনীতিতে আসছে তরুণদের নতুন প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের রাজনীতির মাঠে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন প্ল্যাটফর্ম। বৈষম্যহীন সমাজ ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে।

৫ আগস্ট-পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস নিয়ে গেল ১৭ মাসে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি রাজনৈতিক মঞ্চ যুক্ত হচ্ছে, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ।

ছাত্রনেতা অনিক রায় গণমাধ্যমকে বলেন, ‘মানুষের জীবনের মান বৃদ্ধি না হলে ৭১ কিংবা ২৪—কোনো আন্দোলনই প্রকৃত অর্থে সফল বলা যাবে না। তার মতে, বাংলাদেশের দুই আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে অর্থনৈতিক বৈষম্য দূর করা জরুরি। সেই লক্ষ্য থেকেই নতুন এই রাজনৈতিক যাত্রা।’

জুলাই আন্দোলনের সমন্বয়ক নাজিফা জান্নাত জানান, দীর্ঘ সময় ধরে আলোচনা ও মতবিনিময়ের পর সবাই মিলে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এই নতুন প্ল্যাটফর্মের। সেদিনই প্রকাশ করা হবে এর ঘোষণাপত্র ও সাংগঠনিক মডেল। 

উদ্যোগের সাথে যুক্ত ছাত্রনেতাদের দাবি, এই সংগঠনের কাঠামোতে থাকবে ভিন্নতা ও নতুনত্ব।

অনিক রায় জানান, তারা এমন একটি সাংগঠনিক মডেল চালু করতে চান, যা বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় খুব একটা দেখা যায় না। ইউরোপসহ বিভিন্ন দেশে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলগুলোর মতো যৌথ নেতৃত্বভিত্তিক কাঠামো অনুসরণ করা হবে, যাতে দল কোনো একক ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করে।

বিভিন্ন রাজনৈতিক দল ও নতুন উদ্যোগ জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটা ভূমিকা রাখতে পারবে? এ প্রশ্নে তিনি বলেন, ‘রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি বা পুরোপুরি পুঁজিবাদ—কোনোটিই তারা চান না। বরং ব্যবসায় ও রাষ্ট্রীয় ভূমিকার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে রাষ্ট্র কিছু খাতকে অগ্রাধিকার দেবে।’

নাজিফা জান্নাত জানান, শুরুতেই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি না দিয়ে কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চান তারা। মানুষের মুখে মুখেই নতুন প্ল্যাটফর্মের পরিচিতি ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা তাদের।

উদ্যোগের সাথে যুক্ত নেতারা জানান, আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ব্যাপারে তারা আশাবাদী।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   তরুণদের প্ল্যাটফর্ম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close