শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চাটমোহরে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার চাটমোহরে মাংস বিক্রেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

সে উপজেলার হরিপুর ইউনিয়নের আফজাল পাড়া গ্রামের মাংস বিক্রেতা আশুর ছেলে। এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয়দের সহায়তায় শিয়াল শিকার করে। পরে সেই শিয়ালের মাংশ হরিপুর বাজারে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হলে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আশরাফুল কৌশলে শিয়ালের মাংস ধুলাউড়ি আক্কাস চেয়ারম্যানের জোলার ব্রিজের নিচে পুঁতে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে আশরাফুল পালিয়ে যায়।

এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার হোসেন জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়েছে। আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

অপরদিকে শিয়ালের মাংস বিক্রির ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু নেতাসহ বিভিন্নস্তরের ব্যক্তিকে ম্যানেজ  করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এলাকার একাধিক ব্যক্তি জানায়, ইতোপূর্বে আশরাফুল ইসলাম পাবনা সদরে বিভিন্ন হোটেলে শূকরের মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। 

এলাকাতেও শিয়ালের মাংস ও মরা ছাগলের মাংস বিক্রির সময় এলাকাবাসীর হাতে হাতেনাতে ধরা পড়ে। 
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  চাটমোহর   শিয়াল   মাংস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close