রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া-৪
সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘যখন আপনারা কলম ধরেন, তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি।’ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনের প্রার্থী মো. আতাউর রহমান সরকার এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১টায় কসবা পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, জেলার সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভার আমীর হারুন অর রশিদ ও পৌরসভা সেক্রেটারি নুর মাজিদুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শরীফুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান সরকার বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের কাছ থেকে আমরা ইনসাফ আশা করি। যেটা সত্য, সেটাই যেন প্রচার করেন। কারো প্রতি পক্ষপাতিত্ব করবেন না। ব্যক্তিগতভাবে কারো দল পছন্দ থাকতেই পারে, সেটা দোষের নয়। কিন্তু যখন আপনারা কলম ধরেন, তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি।’

এসময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা প্রার্থীর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও মতামত প্রকাশ করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   জামায়াত   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close