শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
হোমনায় ভাউচারবিহীন এলপি গ্যাস বিক্রি, জরিমানা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ভাউচার ছাড়া এলপি গ্যাস সরবরাহের অভিযোগে এক সিলিন্ডার গ্যাস ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হোমনা উপজেলার হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাবিব এলপি গ্যাস প্রতিষ্ঠানে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আহাম্মেদ মোফাচ্ছের। অভিযানে হোমনা থানার পুলিশ সদস্যদের একটি টিম সহযোগিতা করে।

অভিযানকালে প্রতিষ্ঠানটি বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রয় ভাউচার প্রদান না করে এলপি গ্যাস বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, ‘অভিযান পরিচালনাকালে মেসার্স হাবিব এলপি গ্যাস নামীয় প্রতিষ্ঠানকে বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে বিক্রয় ভাউচার না দিয়ে গ্যাস বিক্রয়ের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি আরও জানান, ‘বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  হোমনা   গ্যাস   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close