শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে অংশ নেন। 

অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেটে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। 

এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. রেজাউল করিম ওরফে রাকিব (২৫) এবং মো. তারেক (২০)। গ্রেফতার হওয়া দুজনই উপজেলার শশীদল এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   গাঁজা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close