শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
‘প্রকৌশলী তুহিন এমপি না হলে নীলফামারী একশ বছর পিছিয়ে যাবে’
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম
আহসান হাবীব লেলিন। ছবি: প্রতিনিধি

আহসান হাবীব লেলিন। ছবি: প্রতিনিধি

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব লেলিন বলেছেন, প্রকৌশলী তুহিন এমপি না হলে নীলফামারী একশ বছর পিছিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নীলসাগর পরিবহন পুলে আয়োজিত এক বিশেষ সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

এর আগে, দুপুরে ঢাকা থেকে নীলফামারী সফরে এলে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক তাকে উষ্ণ সংবর্ধনা জানান। এ সময় নেতাকর্মীদের স্লোগান ও ভালোবাসায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সংবর্ধনা ও মতবিনিময়কালে প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, নীলফামারীর উন্নয়নে দূরদর্শী, সৎ ও কর্মঠ নেতৃত্ব অপরিহার্য। প্রকৌশলী তুহিন ভাই দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং তার নেতৃত্বেই নীলফামারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, নীলফামারীকে পিছিয়ে পড়া জেলা থেকে উন্নত জেলায় রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ ছাড়া নীলফামারীর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলসাগর গ্রুপ   প্রকৌশলী তুহিন   নীলফামারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close