রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে বার্ষিক গবেষণা পর্যালোচনায় কৃষি সচিব
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ব্রির মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভুঁইয়া।

কর্মশালায় গত বছর গৃহীত গবেষণা কর্মসূচির অগ্রগতি ও ফলাফল মূল্যায়ন করা হয়। পাশাপাশি এসব অভিজ্ঞতার আলোকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন গবেষণা কর্মসূচি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা জানান, আধুনিক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে এসব প্রযুক্তির কার্যকারিতা যাচাই করে দেশের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী গবেষণা কার্যক্রম নির্ধারণ করা জরুরি।

কৃষি সচিব বলেন, গবেষণা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে কৃষকের লাভ ও বাস্তব উপকার নিশ্চিত করতে হবে। কৃষক লাভবান হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি সামগ্রিকভাবে দেশ উপকৃত হবে।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসিসহ কৃষি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশ নেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close