রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম

পটুয়াখালীর বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও তার অনুসারীদের দ্বারা সংঘটিত সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোঃ খালিদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী আশাবাদী। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি প্রার্থীর লাগামহীন, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য I তাঁর অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’

‘সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা প্রদান, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। এমনকি হত্যাচেষ্টা I মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।’

অধ্যাপক মোঃ খালিদুর রহমান বলেন, ‘সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান I প্রশাসনকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।’

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে  গুরুত্বপূর্ণ ৬টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু প্রতিকার ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম প্রতিরোধে  কার্যকর ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী-২ (বাউফল) আসনের নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন, আশ্রাফুজ্জামান শাকিলসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close