শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীর বাড়িতে হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রূপগঞ্জ আসনের  স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনের  প্রস্তাবকারী রাহিমা বেগম ও সমর্থনকারী ওয়াসেল ভুঁইয়ার বাড়িতে দুই দফায়  দুর্বৃত্তদের হামলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকীর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত (১৫ জানুয়ারি)  উপজেলার পিতলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী বাড়ির মালিক ওয়াসেল ভুঁইয়া জানান, গত বৃহস্পতিবার আনুমানিক রাত  পৌনে 12টার দিকে অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত আমাদের উঠানে প্রবেশ করে গালিগালাজ, দেশীয় অস্ত্রহাতে আমাদের ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি প্রদান ও বাসার দরজায় লাথি মেরে ও জানালার কাঁচ ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় নানাবিধ ভয় দেখিয়ে চলে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন বলেন, হিসেবে নির্বাচন কমিশনের সকল বিধি অনুসরণ করে  একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার প্রস্তাবকারী ও সমর্থকদের ভয়ভীতি, হুমকি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

এই ঘটনার ফলে আমার প্রস্তাবকারী ও সমর্থকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ  আমার প্রস্তাবকারী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।

এরআগে ৫ জানুয়ারি  প্রস্তাবকারী ও সমর্থনকারীদ্বয়ের একই বাসায় রাতের আঁধারে দরজা, জানালা ভেঙে  দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আইপিএস,  ফ্রিজ, ওভেন,৫ ভড়ি স্বর্ণালংকার লুটে নেয়। ওই ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কেকে/ এমএফএইচ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close