শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, টাঙ্গাইলে গ্রেপ্তার ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার কলোনী-আশুলিয়া মহাসড়কে চলন্তবাসে সাভার পরিবহনে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের ড্রাইভার মো. আলতাফ (২৫), হেল্পার মো. সাগর (২৪), ড্রাইভারের সহযোগী মো. রাব্বি(২১)।

এর আগে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ভিকটিম (২৬) ঢাকার কলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে ওই নারীকে গনধর্ষন করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। 

তিনি আরও জানান, এ ঘটনায় দিনাজপুরের আব্দুর রবের ছেলে আলতাফ, ফরিদপুরের চুন্নু মাতবাবরের ছেলে সাগর ও হবিগঞ্জের আব্দুর রশিদের ছেলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তাদের আটক করে জেলা পুলিশকে জানালে সদর থানা পুলিশ তাদের হেফাজতে নেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  চলন্ত বাস   সংবদ্ধ ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close