শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফটিকছড়িতে বৈছাআ'র ৮ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) ৮ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরে বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তাঁরা বিএনপিপন্থী এই ছাত্র সংগঠনে অন্তর্ভুক্ত হন।

ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীরা হলেন-চট্টগ্রাম মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান, উত্তর জেলা ছাত্র আন্দোলনের সদস্য কাউসার আলম মারুফ, মো. আদনান, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, মো. সামির সিদ্দিকী ও মো. রিয়াদ।

অনুষ্ঠানে চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর ও উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন মেসির সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য গিয়াস উদ্দিন মামুন, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনসহ জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্যে উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন,‘বিগত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব ছাত্রপ্রতিনিধি জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, আজ তাদের ছাত্রদলে যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমরা আশা করি, তাঁরা ছাত্রদলের আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যতেও সংগঠনের প্রতিটি আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবেন।’

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর বলেন,
‘জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আপসহীনভাবে আন্দোলন করে এসেছে। আজ যারা ছাত্রদলে যোগ দিয়েছেন, তাঁদের ত্যাগ ও সংগ্রাম আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।’

কেকে/ এমএফএইচ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close