শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সখীপু‌রে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপু‌রে শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়চর্চা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‘সততা স্টোর’। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে এসব স্টোর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৫জানুযারি) দুপুরে সখীপু‌রের কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রউফ, সাধারণ সম্পাদক মামুন হায়দার, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তুলা মিয়া, কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ‘সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কেকে/ এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close